বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস আয়োজন করছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’। টিএম ফিল্মস’র নিবেদনে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এই উৎসবের উদ্বোধনী হবে ১৯ সেপ্টেম্বর সালমানের জন্মদিনে। উদ্বোধন করবেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান।
আগামী বৃহস্পতিবার সকাল ১১ টায় মধুমিতা সিনেমা হলে উপস্থিত হয়ে শাকিব খান আয়োজনের উদ্বোধন করবেন। জন্মোৎসবের আয়োজন উদ্বোধন করতে সংশ্লিষ্টরা শাকিবকে আমন্ত্রণ করেছেন বলে জানিয়েছেন বলে তিনি নিজেই। এ আয়োজনকে একটি ভালো উদ্যোগ উল্লেখ করে উদ্বোধনীতে থাকবেন বলেও জানান তিনি।
‘সালমান শাহ জন্মোৎসব’ সংক্রান্ত আরও নিউজ :
⇒ মধুমিতায় সপ্তাহব্যাপী সালমান শাহ জন্মোৎসব
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উপস্থিত থাকবেন গান বাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারজানা মুন্নী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফালগুনী হামিদ প্রমুখ।
‘সালমান শাহ জন্মোৎসব’-এ ৬ দিনে ৬টি ছবি প্রদর্শিত হবে। প্রতিদিন একটি করে ছবির তিনটি শো চলবে।
২০ সেপ্টেম্বর ‘কেয়ামত থেকে কেয়ামত’, ২১ সেপ্টেম্বর ‘তোমাকে চাই’, ২২ সেপ্টেম্বর ‘মায়ের অধিকার’, ২৩ সেপ্টেম্বর ‘চাওয়া থেকে পাওয়া’, ২৪ সেপ্টেম্বর ‘তুমি আমার’, ২৫ সেপ্টেম্বর ‘অন্তরে অন্তরে’ এবং ২৬ সেপ্টেম্বর ‘সত্যের মৃত্যু নেই’ দেখানো হবে।
এর আগে ২০১৪ সালে ঢুলি কমিউনিকেশনসের উদ্যোগে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে ‘সালমান শাহ স্মরণ উৎসব’ আয়োজন করা হয়। সে বছর সালমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত উৎসবটি ব্যাপক সাড়া ফেলে।
সালমান শাহকে নিয়ে আরও নিউজ :
⇒ প্রজন্মান্তরের তরুণদের আইকন সালমান শাহ
⇒ অন্তরে অন্তরে সালমান শাহ
⇒ স্বপ্নের নায়ক সালমান শাহ