নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহে উৎসব উদ্বোধন করেছেন ঢালিউড সুপাস্টার শাকিব খান। টিএম ফিল্মস’র নিবেদনে মধুমিতা হলে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি ফাল্গুনী হামিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গান বাংলা টিভি ও টিএম ফিল্মসের কর্ণধার ফারজানা মুন্নী, চিত্রপরিচালক সোহানুর রাহমান সোহান, ছটকু আহমেদ, চিত্রনায়িকা শবনম বুবলী, আইরিন সুলতানাসহ অনেকে।
‘সালমান শাহ জন্মোৎসব’ সংক্রান্ত আরও নিউজ :
⇒ মধুমিতায় সপ্তাহব্যাপী সালমান শাহ জন্মোৎসব
অনুষ্ঠানে শাকিব খান সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন করে সালমান শাহের জন্মদিনের কেক কেটে খুবই আনন্দিত। তিনি বলেন, আমার হাত দিয়ে তার মত একজন মানুষের জন্মদিনের কেক কাটতে পারছি, এ জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি আরও অনেক আনন্দিত হতাম যদি তিনি আমার পাশে থাকতেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি। এ সময় তিনি সালমান শাহ জন্মোৎসবের সফলতা কামনা করেন।
তিনি আরও বলেন, আমি যখন স্কুলে পড়ি তখন প্রথম সালমান শাহ’র সিনেমা দেখি। সবার মতো তিনি আমারও খুব পছন্দের একজন অভিনেতা।
মধুমিতা প্রেক্ষাগৃহে সপ্তাহজুড়ে সালমান শাহ অভিনীত জনপ্রিয় ৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২০ সেপ্টেম্বর প্রদর্শিত হবে সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। ২১ সেপ্টেম্বর ‘তোমাকে চাই’, ২২ সেপ্টেম্বর ‘মায়ের অধিকার’, ২৩ সেপ্টেম্বর ‘চাওয়া থেকে পাওয়া’, ২৪ সেপ্টেম্বর ‘তুমি আমার’, ২৫ সেপ্টেম্বর ‘অন্তরে অন্তরে’ এবং ২৬ সেপ্টেম্বর ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমাটি প্রদর্শন করা হবে।
সালমান শাহকে নিয়ে আরও নিউজ :
⇒ সালমান শাহ থাকবে এই ঘর এই সংসারে
⇒ অন্তরে অন্তরে সালমান শাহ
⇒ স্বপ্নের নায়ক সালমান শাহ
⇒ প্রজন্মান্তরের তরুণদের আইকন সালমান শাহ