নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি দেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’র অভিনেতা ও সহ-প্রযোজক হিসেবে যোগ দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল। এবার অভিনেতা হিসেবে যোগ দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিচালক জানান, বেশ কিছুদিন আগেই তাহসান খান ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন। ছবিতে তিনি অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করবেন।
সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান জানান, ‘যদি একদিন’র পর আবারও চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। ইতোমধ্যেই ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির শুটিং শুরু হবে আগামী বছরের শুরুর দিকে।
ইংরেজি ভাষায় নির্মিত হবে ‘নো ল্যান্ডস ম্যান’। সিনেমায় দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ান এক নারীর গল্প বলা হয়েছে।
‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রের আরও খবর :
⇒ ভারতীয় প্রযোজক ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিয়ে ফারুকীর সিনেমা
⇒ ফারুকীর প্রথম ইংরেজী ছবি ‘নো ল্যান্ডস ম্যান’
সিনেমার চিত্রনাট্যটি ইতোমধ্যেই একাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতে নিয়েছে। এছাড়াও ছবিটির প্রযোজক হিসেবে থাকছে মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’।
ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানান, চলচ্চিত্রটির ৭০ ভাগ শুটিং হবে নিউ ইয়র্কে এবং বাকি ৩০ ভাগ শুটিং হবে ভারত, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায়।
সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের আরও খবর :
⇒ ঢাকাই ছবিতে তাহসান খান ও শ্রাবন্তীর অভিষেক
⇒ ‘যদি একদিন’র প্রশংসায় তিশা, ফারিয়া ও তথ্যমন্ত্রী
⇒ হলে এসে পয়সা খরচ করে টেলিফিল্ম!
⇒ এবার দেশের সীমানা পেরিয়ে ‘যদি একদিন’
⇒ ‘যদি একদিন’র অভিনব প্রচারণায় তাহসান