নিজস্ব প্রতিবেদক :
গত বছরের একমাত্র ব্যবসা সফল সিনেমা ‘পাসওয়ার্ড’। ছবির নায়ক এবং প্রযোজক ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার চলচ্চিত্রটি আসছে টেলিভিশনের পর্দায়। ইতোমধ্যেই এসংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে।
‘পাসওয়ার্ড’ সিনেমার টেলিভিশন স্বত্ত্ব কিনে নিলো চ্যানেল আই। শনিবার দু’পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চ্যানেলে আইয়ের পক্ষে রবিন খান এবং শাকিব খান এসকে ফিল্মসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে।
বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, ‘‘আমার এসকে ফিল্মস থেকে প্রযোজিত ছবি ‘পাসওয়ার্ড’। ছবিটি এমন সময়ে মুক্তি পেয়েছে যখন দেশের চলচ্চিত্রের ক্রান্তিকাল চলছে। তার মধ্যেও ছবিটি ব্যবসা করেছে। দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। সিনেমাটি চ্যানেল আই দর্শকদের দেখানোর আগ্রহ প্রকাশ করেছে। তাই টিভি স্বত্ত্ব চ্যানেল আইয়ের কাছে বিক্রি করা হয়েছে। এখন দেশ ও দেশের বাইরের দর্শকরাও ছবিটি দেখার সুযোগ পাবেন।’’
মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারীর পরিচালিত এই চলচ্চিত্রে নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান, ডনসহ অনেকে।
শাকিব খানের আরও খবর :
⇒ নতুন ২ চলচ্চিত্রে শাকিব খান
⇒ বীরশ্রেষ্ঠদের নিয়ে সিনেমা, থাকছেন শাকিব খান
কবে এই সিনেমাটি দেখা যাবে এমন প্রশ্নে চ্যানের আইয়ের রবিন খান জানান, বিশ্ব ভালোবাসা দিবসে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে চ্যানেল আই।
আরও খবর :
⇒ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনে ইমপ্রেস টেলিফিল্ম’র রেকর্ড
তিনি আরও জানান, চ্যানেল আইয়ের আগামী সিনেমায় শাকিব খানের অভিনয়ের বিষয়ে আলোচনা হয়েছে। ভালো মানের চলচ্চিত্র হলে অভিনয়ের বিষয়ে তিনি সম্মতি জ্ঞাপন করেছেন।
⇒ ‘পাসওয়ার্ড’ সিনেমার ট্রেলার