নিজস্ব প্রতিবেদক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের ‘পাসওয়ার্ড’ সিনেমার বিজ্ঞাপণহীন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে যাচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে চ্যানেল আইতে ছবিটি দেখানো হবে। বিকেল চারটা পাঁচ মিনিটে চলচ্চিত্রটি সম্প্রচারিত হবে বলে নিশ্চিত করেছেন টেলিভিশন কর্তৃপক্ষ।
চ্যানেল আই সুত্রে জানা গেছে, ‘পাসওয়ার্ড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে প্রেক্ষাগৃহের মত। সিনেমার শুরুর আগে এবং শেষে বিজ্ঞাপণ দেখানো হবে। আর সিনেমা হলে যেভাবে মাঝামাঝি সময়ে একটি ছোট বিরতি থাকে, সেভাবে এখানেও থাকবে। তবে সিনেমা চলাকালীন সময়ে কোন বিজ্ঞাপণ দেখানো হবে না।
শাকিব খানের এসকে ফিল্মস প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ২০১৯ সালের একমাত্র ব্যবসাসফল সিনেমা। সম্প্রতি ছবিটির টেলিভিশন স্বত্ব ক্রয় করেছে চ্যানেল আই।
শাকিব খানের আরও খবর :
⇒ নতুন ২ চলচ্চিত্রে শাকিব খান
⇒ নতুন বছরও হতে যাচ্ছে শাকিবময়
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মালেক আফসারী। চিত্রনাট্যও তার। এর কাহিনী এবং সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু।
ছবিতে শাকিবের বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলি। আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, নাদের চৌধুরী, ডন, সাদিয়া, শিবা শানুসহ আরও অনেকে।
⇒ ‘পাসওয়ার্ড’ সিনেমার ট্রেলার