কালচারাল ইয়ার্ড ডেস্ক :
আবারও অ্যাওয়ার্ড পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস । ইতোপূর্বে দুইবার বাচসাস অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভুষিত হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি তিনি পেয়েছেন পদ্মা ব্যাংক ‘দ্যা পাওয়ার অব উইমেন অ্যাওয়ার্ড’। রাজধানী ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশের অন্যতম নারী উদ্যোক্তাদের সংগঠন ‘নারী উদ্যোক্তা বাংলাদেশ’-এর (ওয়েব) উদ্যোগে এই সম্মাননা দেয়া হয়।
যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি এবং প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও নারী উদ্যোক্তা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুপা আহমেদ অপু বিশ্বাসের হাতে পুরস্কার তুলে দেন।

‘দ্যা পাওয়ার অব উইমেন অ্যাওয়ার্ড’ হাতে চিত্রনায়িকা অপু বিশ্বাস
‘দ্যা পাওয়ার অব উইমেন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তা ও গুণীজনদের বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা দেয়া হয়।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের আরও খবর
⇒ ছন্দে ফিরছেন অপু বিশ্বাস, মুক্তির অপেক্ষায় ৫ সিনেমা
⇒ অপু বিশ্বাসের নতুন খবর
অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় কমলা’। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ৫ সিনেমা। এর মধ্যে ৪টি ঢালিউডের ও একটি টলিউডের সিনেমা।
আরও পড়ুন : একে অপরের সাথে কাজ করতে আপত্তি নেই অপু বিশ্বাস ও বুবলির
মুক্তির অপেক্ষা থাকা সিনেমাগুলো হলো- ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘ছায়াবৃক্ষ’, ‘ঈসা খাঁ’ এবং ওপার বাংলার ‘শর্টকার্ট’।