অস্ট্রেলিয়ান তারকা অভিনেত্রী র্যাচেল কারপানি আর নেই
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
অস্ট্রেলিয়ান তারকা অভিনেত্রী র্যাচেল কারপানি আর নেই। ৪৫ বছরে বয়সে ১৫ ডিসেম্বর সোমবার পরলোকগমণ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন পিপলের প্রতিবেদন বলছে, র্যাচেল কারপানির বোন জর্জিয়া তাদের মা ও বাবার বরাতে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছেন। দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে জানিয়েছে পরিবার।
বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে টনি ও গেল কারপানি ঘোষণা করছেন যে, তাদের সুন্দরী কন্যা, অস্ট্রেলিয়ান অভিনেত্রী র্যাচেল কারপানি দীর্ঘস্থায়ী অসুস্থার সঙ্গে লড়াইয়ের পর গত ৭ ডিসেম্বর ভোরে মারা গেছেন। তার শেষকৃত্য আগামী ১৯ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে অনুষ্ঠিত হবে।
র্যাচেল কারপানি ২০০১ এবং ২০০৯ সালে অস্ট্রেলিয়ান সিরিজ ‘ম্যাকলিওডস ডটার্স’-এ জোডি ফাউন্টেনের চরিত্রে অভিনয়ের জন্য তারকা খ্যাতি লাভ করেন। আইএমডিবি রেট অনুযায়ী, কয়েকটি মার্কিন শো এবং সিনেমায়ও তিনি অভিনয় করেছেন।