ওরা হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো: মোস্তফা সরয়ার ফারুকী
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দাফন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। ২০ ডিসেম্বর শনিবার ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা শেষে লাখো মানুষের উপস্থিতিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সমবেত জনতার একটি সংবাদ নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন “ওরা হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। আর হাদি হয়ে উঠলো সবচেয়ে বড় চিহ্ন- স্বাধীনতা ও সার্বভৌমত্বের।”
এর আগে গেল সপ্তাহে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ফারুকী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে লিখেছিলেন, “এখনই সময় আবার ঘন হয়ে আসার, গোল হয়ে আসার। ফ্যাসিবাদীরা বিচারের মুখোমুখি হওয়াতো দূরের কথা, কোনো অনুশোচনা বোধ করে নাই। বরং খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এখনই সময় সিদ্ধান্ত নেয়ার- ফ্যাসিবাদীদের আর এক চুলও ছাড় নয়। ”
ফারুকী লিখেছিলেন, “জুলাই আমাদের বদলে দিয়েছে চিরতরে। বাংলাদেশ আর কারো দাসত্ব করবে না। হাদি একজন ব্যক্তি নন- হাদিরা হাজারে হাজার, কাতারে কাতার।”