নীল ও বেগুনি রঙের একটি জমকালো শাড়ি, ম্যাচিং স্লিভলেস সিকুইন ব্লাউজ, গলায় কয়েক লহরের সাদা মুক্তার মালা ও হাতে মুক্তার ব্রেসলেট পড়েছেন। মনোমুগ্ধকর লুকে হাজির হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তাঁর এই অনন্য রুপের ঝলকে মুগ্ধতা ছড়িয়েছে। তিনি আর কেউ নন, সবার প্রিয়ভাজন, সুঅভিনেত্রী রুনা খান।
রুনা খান একদিকে পর্দায় সাবলীল অভিনয় করেন, অন্যদিকে তার সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি আলোচনার কেন্দ্রে থাকে সবসময়। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে রুনার এই স্টানিং অবতার দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সহকর্মী ও অনুরাগী থেকে শুরু করে সাধারণ ভক্তরা।
সামাজিক মাধ্যমে ঝড় তোলার পাশাপাশি পর্দার কাজেও এখন ব্যস্ত সময় তার। সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।