ইতিহাস গড়ে প্রথমবারের মতো ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তানের আনিকা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ইতিহাস গড়ে ২৪ বছর বয়সী আনিকা মেরাজ ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’-এর মুকুট জিতে নিয়েছেন। প্রথমবারের মতো বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল-এ প্রতিনিধিত্ব করলো পাকিস্তানের কোনো প্রতিযোগী।
৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের ৭৫তম বার্ষিকী আসর অনুষ্ঠিত হবে। আনিকা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম পাকিস্তানি প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। এটি দেশটির জন্য এক ঐতিহাসিক মাইলফলক।
আনিকা শুধু সৌন্দর্য নয় শিক্ষাগত যোগ্যতাতেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানিয়েছেন, তিনি একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) হতে চান। একই সঙ্গে শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করারও ইচ্ছা রয়েছে তার।
আনিকার বিশ্বাস, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি সেই বার্তাই ছড়িয়ে দিতে চান তিনি।