প্রথম সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব, নায়ক সিয়াম আহমেদ
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
টেলিভিশন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের অভিষেক হচ্ছে সিনেমায়। আর তার নির্মিত এই সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে নায়িকা এখনও ঠিক না হলেও নির্মাতা জানিয়েছেন এটি একটি প্রেমের গল্প।
নির্মাতা ও সিয়ামের মধ্যে বেশ কিছুদিন আগেই মৌখিক কথাবার্তা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। যদিও বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি। নীরব রয়েছেন সিয়ামও।
এ বিষয়ে আদনান আল রাজীবের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সিয়াম আহমেদকে সর্বশেষ গত ঈদে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা ‘রাক্ষস’-এ দেখা গেছে। নতুন এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও একটি রোমান্টিক চরিত্রে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি।
অন্যদিকে ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো আলোচিত নাটক নির্মাণের পর পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে আদনান আল রাজীবের।