সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলমকে নিয়ে এবার প্রামাণ্যচিত্র নির্মাণ করলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাইখ সিরাজ। কিংবদন্তি এই সংগীতশিল্পীর জীবন, সংগীতচর্চা ও শিল্পীসত্তাকে তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।
এই প্রামাণ্যচিত্রের নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’। খুরশীদ আলমের দীর্ঘ সঙ্গীতজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, স্মৃতি, সংগ্রাম ও সাফল্যের গল্পের সঙ্গে তার ব্যক্তিজীবনের নানা অজানা গল্প উঠে এসেছে এতে।
সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন দেশের সংগীতপ্রেমী দর্শকদের জন্য প্রামাণ্য চিত্রটি হবে একজন বরেণ্য শিল্পীকে নতুনভাবে জানার ও তার বর্ণাঢ্য জীবন-সংগীতের পথচলা উপভোগ করার একটি বিশেষ আয়োজন। ১ আগস্ট খুরশীদ আলম ৮১ বছরে পা রাখবেন। তার এই জন্মদিন উপলক্ষে সেদিন বিকাল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে প্রামাণ্যচিত্রটি।