অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমকের মিউজিক ভিডিও ‘চুড়ি ছাম ছাম’ বেশ সাড়া ফেলেছে ইউটিউবে। ভিডিওটি প্রকাশের পর থেকে দর্শক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলো এটি। এবার ফের সামাজিক মাধ্যমে চমকের মিউজিক ভিডিওর কিছু লুক প্রকাশ হলো। আইটেম গার্ল হিসেবে তার এই লুক বেশ সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। তিনি যেমন ভালো অভিনেত্রী তেমনি আইটেম গার্ল লুকেও দুর্দান্ত এর প্রমাণ তিনি দিয়েছেন।
গানটি জনপ্রিয় হওয়ার পাশাপাশি চমকের সাজসজ্জা ও লুক বিশেষ নজর কেড়েছে। লাল শাড়ি, হাতে রেশমি চুড়ি আর ভারি গয়নায় তাকে দেখাচ্ছিল অনবদ্য ও মোহনী রূপে। সদ্যই এই মিউজিক ভিডিওর শুটিংয়ের একগুচ্ছ স্থিরচিত্র প্রকাশ করেছেন চমক। যেখানে তাকে কখনও নাচের মুদ্রায়, আবার কখনো পোজ দিয়ে আবার ক্যান্ডিড ভঙ্গিমায় দেখা গেছে। চমকের এই লুক কতটা সাড়া ফেলেছে, তা নেটিজেনদের মন্তব্যেই স্পষ্ট।
নেটিজেনরা তার ছবিতে প্রশংসা করে লিখছেন, ‘গান, নাচ ও ড্রেস; সব দিক দিয়েই পারফেক্ট’। ‘হাজার বার দেখলেও নতুন লাগে’। ‘চমক যেন এক অভাবনীয় সৌন্দর্যের প্রতীক।’ কেউ বলছেন ‘অলরাউন্ডার’।
ফেসবুক পোস্টে চমক ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গানটি ইউটিউবে ১০ মিলিয়ন ভিউ হতে যাচ্ছে। চমক লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি বাকরুদ্ধ। আমরা এভাবেই আরও সুন্দর মুহূর্ত তৈরি করতে চাই’।
শিফাত আব্দুল্লাহ আবিরের কথায় তানভীর গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন। এতে কণ্ঠ দিয়েছেন লুইপা। চমকের জন্য আকর্ষণীয় কস্টিউম ডিজাইন করেছে আদি অভি।