এবারের একুশে পদকের তালিকায় আছেন আইয়ুব বাচ্চু ও ববিতা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
২০২৬ সালের একুশে পদকের জন্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। সরকারের এ তালিকায় আছেন প্রয়াত ব্যান্ডসঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু এবং তারকা অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। এ ছাড়া নাট্যকলায় আছেন ইসলাম উদ্দিন পালাকার এবং ব্যান্ড মিউজিকে পাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও নৃত্যকলায় অর্থী আহমেদ।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ সব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এছাড়া একুশে পদকের জন্য আরও মনোনীত হয়েছেন অধ্যাপক আবদুস সাত্তার, মেরিনা তাবাশ্যুম, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার ও তেজশ হালদার যশ প্রমুখ।