কাঁধখোলা কালো গাউন আর নজরকাড়া নেকলেসে নুসরাত ফারিয়ার নতুন লুক
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
কাঁধখোলা কালো গাউন আর নজরকাড়া নেকলেসে এবার নিজের একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ক্যাপশনে লিখলেন-‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’
ছবিটিতে নুসরাত ফারিয়ার গ্ল্যামারাস লুক দেখে অভিভূত ভক্তরা। ছবিতে ফারিয়াকে দেখা গেছে স্নিগ্ধ ও খানিকটা বোল্ড লুকে। টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে ফুটে উঠেছে ফারিয়ার শার্প লুক। সাজসজ্জায় বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নেকলেস, মানানসই দুল এবং ব্রেসলেট।
ফারিয়ার অভিব্যক্তিতে ফুটে উঠেছে আভিজাত্য আর আত্মবিশ্বাসের ছাপ। কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘর ভরে গেছে অনুরাগী ও নেটিজেনদের কমেন্টে।
কেউ বলছেন-‘একদম কুইন লুক!’ আবার কেউ বলছে ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’