কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সাথে জুটি বেঁধে গ্লামারাস নায়িকা নুসরাত ফারিয়া প্রথম অভিনয় করেছিলেন ‘শাহেনশাহ’ সিনেমায়। আবারও শাকিব-নুসরাত জুটি আসছে। তবে সেটা চলচ্চিত্রে নয়, বিজ্ঞাপনচিত্রে।
বার্জার পেইন্টস রেডিয়েন্সের বিজ্ঞাপনে একসাথে দেখা যাবে শাকিব খান ও নুসরাত ফারিয়াকে। বিজ্ঞাপনেও নুসরাতের সাথে এটা শাকিবের প্রথম কাজ নয়। এর আগে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপণচিত্রে কাজ করেছেন তারা।
গত সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ার একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুরু হয়। বড় আয়োজনের এই শুটিং চলবে ২দিন। এরপর ভারতের মুম্বাই থেকে করা হবে এর পোস্ট প্রডাকশনের কাজ।
বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও লুইফা। প্রীতম হাসান এর মিউজিক করেছেন।
আরও পড়ুন : সালমান শাহ বাংলাদেশে জন্মেছিলেন সেটাই আমাদের সৌভাগ্য : শাকিব খান
পোস্ট প্রডাকশনের কাজ শেষে রোমান্টিক ধাঁচের এই বিজ্ঞাপনটি চলতি মাসেই বিভিন্ন মাধ্যমে প্রচারিত হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে।
এটি পরিচালনা করছেন সামিউর রহমান। ইন্ডি রিলস প্রোডাকশন হাউজের ব্যানারে বিজ্ঞাপনটি প্রযোজনা করছেন দিদারুল ইসলাম শিশির।
শাকিব খানের আরও খবর
⇒ বাংলা চলচ্চিত্রে শাকিব খানের ২২ বছর
⇒ ১০০ নয়, একটি ভালো সিনেমাই ইন্ড্রাস্ট্রি বদলে দিতে যথেষ্ট : শাকিব খান
জানা গেছে, রোজার ঈদে আগে বার্জার পেইন্টস রেডিয়েন্সের শুভেচ্ছাদূত হিসেবে ও বিজ্ঞাপনটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।